Game

2 years ago

Trent Boult: আবার নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ছুটবেন ট্রেন্ট বোল্ট

Trent Boult (File Picture)
Trent Boult (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না বোল্ট । কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু তাকে ছাড়লো না। কোচ গ্যারি স্টেড আগেই বলেছিলেন, বাঁহাতি এই পেসারকে বিশ্বকাপ দলে দেখতে চান তিনি। সেই চাওয়ারই প্রতিফলন পড়ল ইংল্যান্ড সফরের নিউ জিল্যান্ড দলে। বিশ্বকাপের দুই মাস আগে আবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বোল্টকে ফিরিয়ে আনল।

উল্লেখ্য, এর আগে টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছিল এই পেসারকে। এবার তিনি ফিরলেন ওয়ানডেতেও। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দলের হয়ে খেলেননি বোল্ট।

You might also like!