Game

2 years ago

ICCWC 2023 : আজ মুখোমুখি শ্রীলঙ্কা-ইংল্যান্ড, দু'দলই মরিয়া জয়ের জন্য

ICC WC 2023 Srilanka England match
ICC WC 2023 Srilanka England match

 

বেঙ্গালুরু, ২৬ অক্টোবর : এবারের বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের খুবই খারাপ অবস্থা। চার ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলে বাংলাদেশের ওপরে রয়েছে তারা। অর্থাৎ একেবারে নিচের দিকে ৯ নম্বরে জায়গা হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। যে দলটা এবার ভারতে এসেছিল চ্যাম্পিয়নশিপের দাবিদার হয়ে, সেই দলটার এই ফর্ম দেখে হতাশ ক্রিকেট প্রেমীরা।

যাইহোক ২৯ অক্টোবর ভারতের সঙ্গে খেলার আগে, আজ বেঙ্গালুরুর এম চিনস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। প্রতিপক্ষ শ্রীলঙ্কাও চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে। কিন্তু নেট রান রেটের বিচারে ৮ নম্বরে ঠাঁই পেয়েছেন কুশল মেন্ডিসরা।সুতরাং আজ দুই দলই জেতার জন্য মরিয়া থাকবে।এছাড়া তো কোন উপায় নেই দুদলের কাছে।

You might also like!