Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Game

3 years ago

TATA IPL 2023 : আইপিএল-এ আজ গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের কোয়ালিফায়ার ২ ম্যাচ

Today's IPL Match Between GTS vs MI (File Picture)
Today's IPL Match Between GTS vs MI (File Picture)

 

মুম্বই, ২৬ মে : আগামী রবিবার ১৬-তম আইপিএলের ফাইনাল। সেই ফাইনাল ম্যাচের ধোনির চেন্নাই কিংস এর প্রতিপক্ষ কে হবে তার জন্য অপেক্ষা করতে হবে আর কয়েক ঘণ্টা। তা হলেই পাওয়া যাবে এ বারের আইপিএলের দ্বিতীয় ফাইনালিস্ট। আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও গত পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।

গতবার আইপিএলের অভিষেকেই চমক দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। আর সে বার হার্দিক পান্ডিয়ার দল ছিল আইপিএলের প্রথম ফাইনালিস্ট। ১৬তম আইপিএলে অবশ্য তেমনটা হয়নি। প্রথম কোয়ালিফায়ারে গুজরাট হেরে গেছে চেন্নাই সুপার কিংসের কাছে। আজ কোয়ালিফায়ার ২-তে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলবে গুজরাট। মুম্বাই ইন্ডিয়ানও গত ম্যাচে লখনৌ সুপার কিংসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের উঠেছে। চেন্নাইয়ের বিরুদ্ধে আইপিএল ট্রফির শেষ লড়াইয়ে কারা নামবে তার জন্য অপেক্ষার কয়েক ঘন্টা।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে মোট ৩ বার দেখা হয়েছে দুই দলের। গত মরসুমে ১ বার মুখোমুখি হয়েছিল গুজরাট ও মুম্বই। সে বার জিতেছিল মুম্বই। চলতি মরসুমে দু’বার সাক্ষাৎ হয়েছে এই দুই দলের। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২৫ এপ্রিলের গুজরাট বনাম মুম্বই ম্যাচে ৫৫ রানে জিতেছিল হার্দিকের দল। ১২ মে-র ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৭ রানে জেতে রোহিত শর্মারা। ফলে হেড টু হেডে ২-১ এগিয়ে মুম্বই।


You might also like!