
ম্যানচেস্টার, ৬ আগস্ট : গত মরশুমে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছিল ম্যানচেস্টার সিটি। এফএ কাপও জিতেছিল ম্যান সিটি। আর প্রতিপক্ষ আর্সোনাল লিগে রানার্সআপ হয়েছিল। এই দুই দলের মধ্যে রবিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত হতে চলেছে কমিউনিটি শিল্ডের ফাইনাল। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি হবে ভারতীয় সময় রাত ৮.৩০ মি.।
ট্রেবল জয়ী ম্যান সিটি কোচ গার্ডিওলা আর্সেনালের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে নামছে। গানারদের বিপক্ষে ৩-২-৪-১ ফর্মেশনে স্কোয়াড সাজাচ্ছেন গার্দিওলা। হল্যান্ড-ওয়াকারদের ওপর আস্থা রেখেই পরিকল্পনা করছেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড।
এদিকে গেল মরশুমে শুরু থেকে ছন্দে থাকলেও মাঝপথে খেই হারায় গানাররা। ইপিএল শিরোপা জিততে না পারলেও এবার সেই আফসোস মেটানোর জন্য একটা সুযোগ মিকেল আর্তেতা বাহিনীর সামনে।
