
বেঙ্গালুরু, ৪ ডিসেম্বর :আজ রবিবার ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে।রায়পুরে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে মেন ইন ব্লু। আজ রবিবার শেষ ম্যাচ জিতলে ৪-১ ব্যবধানে সিরিজ জিতবে সূর্যকুমাররা।
অজিদের কাছে বিশ্বকাপে হেরেছিল ভারত। আজ ৪-১এ জিতলে বিশ্বকাপ হারের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে। তবে টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে বিশ্বকাপের কোন তুলনাই চলে না। তবে থাকে কিছুটা সন্তুষ্টি । তাই বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়া চাইবে আজকের ম্যাচ জিততে।অন্যদিকে অজিরা চাইবে সিরিজের শেষ ম্যাচ জিতে সম্মানজনক ফল করে দেশে ফিরতে। দেখার আজ বেঙ্গালুরুতে শেষ হাসি কে হাসে।
