
তিরুবনন্তপুরম, ২৬ নভেম্বর : আজ তিরুবনন্তপুরমে টি-টোয়েন্টির পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি ঋতুরাজ গায়কোয়াড়রা।
প্রথম ম্যাচ জিতেছে সূর্যকুমার যাদবের ভারত। আজ যেমন মেন ইন ব্লু চাইবে সিরিজে ২-০তে এগিয়ে যেতে। আর অজিরা চাইবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ করতে। অর্থাৎ দুই দলই চাইবে ম্যাচ জিতছে।
প্রথম টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার জশ ইংলিশ। ২০০ রান করেও অস্ট্রেলিয়া জিততে পারেনি। তবে টানটান উত্তেজনার মধ্যে সূর্য কুমার যাদবও রিঙ্কু সিংয়ের অসাধারণ ব্যাটিংয়ে ভারত শেষ বলে ম্যাচ জেতে। আগামীকালও টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মেন ইন ব্লুর মিশন ফের ‘অজি-বধ’ না অস্ট্রেলিয়ার কাম ব্যাক, সেটাই এখন দেখার।
