Game

2 years ago

ICCWC 2023 : বিশ্বকাপে আজ ডাবল হেডার ম্যাচ : দক্ষিণ আফ্রিকা মুখোমুখি ইংল্যান্ডের ও নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা

ICC WC 2023 (Symbolic Picture)
ICC WC 2023 (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ২১ অক্টোবর : জমে উঠেছে বিশ্বকাপ। গ্রুপ পর্বে প্রতিটা ম্যাচে হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই। আজ শনিবার বিশ্বকাপের তৃতীয় ডবল হেডার ম্যাচ রয়েছে। প্রথমে মুখোমুখি হবে নেদারল্যান্ড ও শ্রীলঙ্কা। তারপর দ্বিতীয় ম্যাচ রয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে।

এখনও পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা। যার মধ্যে ১ টি ম্যাচে জয় পেয়েছে ডাচরা। আর শ্রীলঙ্কা এখনও পর্যন্ত বিশ্বকাপ সাফল্যের মুখ দেখেনি।নেদারল্যান্ডসের প্রসঙ্গে বলতেই হচ্ছে যে এই দলটা  এক যুগ পর ওয়ান ডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে । এর আগে ভারতেই তারা খেলেছিল বিশ্বকাপ।একটা ম্যাচও জিততে পারেনি।ফিরেছিল খালি হাতে। এ বার একটি জয় ইতিমধ্যেই পেয়ে গেছে। নেদারল্যান্ডস আজও চাইবে আরও একটা অঘটন ঘটাতে। তবে বিশ্বকাপ কোয়ালিফায়ারে দু-বার মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস তিন মাস আগে। দুই সাক্ষাতেই জিতেছে শ্রীলঙ্কা।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা পরপর দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। তবে এবারের বিশ্বকাপে সবচেয়ে দুর্বল দল নেদারল্যান্ড তাদের হারিয়ে দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটন ঘটিয়েছে। আর বিশ্বকাপে এখনো বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ভালো পারফর্ম করতে দেখা যায়নি। তিন ম্যাচের মাত্র একটিতে জিতেছে জস বাটলাররা।তাদের হারিয়ে আফগানিস্তান অঘটন ঘটিয়েছে। আজ তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে থ্রি লায়ন্সদের লড়াইটা খুবই কঠিন।


You might also like!