
লন্ডন, ১০ জুন : আজকে লন্ডনের আবহাওয়া কি রকম থাকবে? কি বলছে লন্ডনের আবহাওয়া দফতর? আজ লন্ডনের স্থানীয় সময় দুপুরের পর থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৭০ শতাংশ। সেই সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি। বৃষ্টির জন্য ম্যাচ থমকে থাকতে পারে।
আর রবিবার অর্থাৎ পঞ্চম দিনেও বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। গতবার সাউদাম্পটনে প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য হয়নি। যে কারণে ম্যাচ গড়ায় রিজার্ভ ডে-তে। এ বার তেমনটা হওয়ার সম্ভাবনা নেই। তবে বৃষ্টির জন্য অতিরিক্ত সময় খেলিয়েও যদি পাঁচ দিনে ম্যাচের ফয়সালা না হয় তাহলে রিজার্ভ ডে তো রয়েছেই। বিশেষজ্ঞদের ধারণা বৃষ্টি ম্যাচের বাঁধা সৃষ্টি করলেও পাঁচদিনে ফয়সালা হয়ে যাবে।
