Game

2 years ago

Team India New Cricket Coach:এই তিন ভারতীয় রয়েছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ হওয়ার দৌড়ে

Anil Kumble
Anil Kumble

 

মুম্বই, ২২ নভেম্বর : গত ২০২১ সাল থেকে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন রাহুল দ্রাবিড়।বিশ্বকাপ পর্যন্তই ছিল তার মেয়াদ। এবার তার যাওয়ার পালা। এবার ঘোষণা করা হবে দলের নতুন কোচ। ভারতীয় দলের কোচ হওয়ার লড়াইয়ে রয়েছেন এই তিন ভারতীয়।

ভিভিএস লক্ষণ:

রাহুল দ্রাবিড়ের পর এই দায়িত্ব পাওয়ার প্রথম দাবিদার হলেন ভারতের এক সময়ের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় জাতীয় একাডেমির দায়িত্ব ছাড়ার পর থেকে ১৯২১ থেকে লক্ষ্মণই জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান হিসেবে কাজ করছেন। তাছাড়া কোচ দ্রাবিড় যখন বিশ্রাম নিতেন তখন ভারতীয় দলের সঙ্গে থাকতেন ভিভিএস লক্ষন।বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে তিনি টিম ইন্ডিয়ার কোচিং এর দায়িত্ব পালন করেছেন। তাছাড়া কোচ হিসাবেও অভিজ্ঞতা রয়েছে লক্ষণের। ২০১৩ সাল থেকে আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

অনিল কুম্বলে:

এই তালিকায় অভিজ্ঞ স্পিনার অনিল কুম্বলের নাম রয়েছে দ্বিতীয় স্থানে। সবচেয়ে বড় কথা ২০১৬ সালে কুম্বলে ভারতীয় দলের কোচ হিসেবে বিরাট কোহলিদের সঙ্গে কাজ করেছেন। এর পাশাপশি আইপিএলে পাঞ্জাব কিংসের হয়েও তিনি দীর্ঘ সময় কাজ করেছেন। ভারতের প্রাক্তন কোচ হওয়ায় বিসিসিআই এর নজর এবার তার ওপরেও আছে।

তবে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন অনিল কুম্বলে ও বিরাট কোহলির বিবাদ প্রকাশ্যে চলে আসার জন্য উত্তাল হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট। এরপর অনিল কুম্বলে সরে দাড়ান এবং রবি শাস্ত্রী কোচ হন এবং শাস্ত্রীর পর এই পদে আসেন দ্রাবিড়।

বীরেন্দ্র শেহবাগ:

প্রাক্তন বিস্ফোরক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ ও টিম ইন্ডিয়ার কোচের লড়াইয়ে আছেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজির দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৭ সালে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য তাকে বিসিসিআই নির্বাচন করলেও তিনি উপযুক্ত সদস্য না পাওয়ায় এই সুযোগ প্রত্যাখ্যান করেন। এবারও বিসিসিআইএর নজরে আছেন তিনি।


You might also like!