Breaking News
 
Saayoni meets Vijay: বিজয়-সায়নী সাক্ষাৎ ঘিরে চর্চা, বাংলার ঐতিহ্য নিয়ে কী জানালেন তামিলনাড়ুর ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রী? Howrah water crisis: ৪৭০২ কোটির মাস্টারপ্ল্যান, বদলাবে হাওড়ার জলছবি! জানালেন মন্ত্রী উমেশ NRS Incident: পিত্তথলির বদলে অ্যাপেনডিক্সে অস্ত্রোপচার! এনআরএস কাণ্ডে রোগীর খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী CM Suvendu Adhikari: পুজোর আগেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’! অগ্নিবীরদের জন্য বিশেষ সংরক্ষণ, বড় ঘোষণা শুভেন্দুর SCO Summit 2026: ‘সন্ত্রাসের বিরুদ্ধে দ্বিচারিতা নয়’! SCO-র মঞ্চে পাকিস্তানকে নিশানা করে কড়া বার্তা মোদীর Sana Makbul Mahhi Vij: সানা-মাহির বন্ধুত্বে ফাটল? ‘আবর্জনা, নর্দমার মতো মানসিকতা’ মন্তব্য ঘিরে তুমুল জল্পনা

 

Game

3 years ago

BCCI :বিশ্বকাপের সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না, জানিয়ে দিল বিসিসিআই

There is no change in the World Cup schedule, BCCI said
There is no change in the World Cup schedule, BCCI said

 

মুম্বই, ২২ আগস্ট : বিশ্বকাপের সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। নিরাপত্তার কারণ দেখিয়ে আরেক দফা সুচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সূচিতে আর কোনও পরিবর্তন আনা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী শুক্রবার থেকে টিকিট বিক্রি শুরু, তাই আবার সুচি পরিবর্তন করতে চায়নি বিসিসিআই। কারণ শেষ মুহূর্তে সূচি পরিবর্তন করলে সবকিছু ওলট-পালট হয়ে যেতে পারে।

এমনিতেই নানা জটিলতার মধ্যে এবার বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়েছে অনেক দেরিতে। মাঝে সেই সূচিরও পরিবর্তন আনা হয়েছে কিছুটা। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের পর হায়দরাবাদের পুলিশ কর্তৃপক্ষ তা মেনে নিয়েছে। হায়দ্রাবাদ পুলিশ শেষ পর্যন্ত আশ্বাস দিয়েছে টানা দুই দিনই পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার। তাই নির্ধারিত সূচি অনুযায়ীই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ৯ অক্টোবর মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও নিউ জিল্যান্ড, পরদিন পাকিস্তান ও শ্রীলঙ্কা।


You might also like!