Game

2 years ago

Nathan Lyon:লায়নের চোখে সেরা তিন প্রতিপক্ষের তালিকায় রয়েছে দুই ভারতীয়

Australian legendary spinner Nathan Lyon
Australian legendary spinner Nathan Lyon

 

সবেন, ৩ জানুয়ারি : চলতি সিরিজে টেস্টে ৫০০ উইকেটের ক্লাবে পৌঁছে গেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার নাথান লায়ন। অজি স্পিনারদের মধ্যে টেস্টে লায়নের চেয়ে বেশি উইকেট আছে, কেবল শেন ওয়ার্নের (৭০৮)। এক যুগের ক্যারিয়ারে তিনি বল করেছেন একাধিক গ্রেটেস্ট ক্রিকেটারকে। লায়নের চোখে সেই গ্রেটেস্টদের মধ্যে সেরা কে?

খেলা শুরু হওয়ার আগে বুধবার এ প্রশ্নের জবাবে কেবল একজনকে বেছে নেননি এই অজি স্পিনার। তিনি বলেছেন, ‘সেরা ব্যাটার কে? এই প্রশ্নের জবাব দেওয়া খুব কঠিন। তার ওপর একজনের নাম নেওয়া আরও কঠিন। একাধিক তারকা ব্যাটারকে বল করেছি। তাই আমার নজরে সেরা তিনজন হলেন শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। এই তিন ব্যাটার ছাড়া আর কারও নাম ভাবতে পারছি না। এরা অনেকবার আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে।’


You might also like!