
কলম্বো : এবারের এশিয়া কাপকে বৃষ্টি তাড়া করেই চলেছে। সুপার ফোরের এখনও তিনটি ম্যাচ বাকি। তারপর হবে টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের লড়াই। কলম্বোর আবহাওয়ার পূর্বাভাসের কথা মাথায় রেখে এবার বদলে যেতে চলেছে ফাইনালের ভেনু। আগামী রবিবার এশিয়া কাপের ফাইনাল। সূচি অনুযায়ী যা হওয়ার কথা কলম্বোতে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূত্রের খবর, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের জায়গায় এ বারের এশিয়া কাপের ফাইনাল হবে ক্যান্ডিতে। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বৃষ্টির জন্য আর ওই ভেনুতে টুর্নামেন্টের ফাইনাল করার ঝুঁকি নিতে চাইছে না আয়োজকরা।
