Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Sunil Chetri: আগামীকাল ভারতীয় ফুটবলের আইকন ৩৯ বছরে পা দিচ্ছেন

Sunil Chetri (File Picture)
Sunil Chetri (File Picture)

 

কলকাতা, ২ আগস্ট: সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের আইকন আগামীকাল ৩৯ (জন্ম: ৩ আগস্ট ১৯৮৪) বছরে পা দিচ্ছেন। তিনি একজন ভারতীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ভারতের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব বেঙ্গালুরু এবং ভারত জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলার পাশাপাশি ভারত জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

২০০১–০২ সালে, ভারতীয় ফুটবল ক্লাব সিটির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে সুনীল ফুটবল জগতে প্রবেশ করেছেন। ২০০২–০৩ সালে, মোহনবাগানের হয়ে খেলেন। মোহনবাগানের হয়ে তিন মৌসুমে ১৮ ম্যাচে ৮টি গোল করার পর ২০০৫–০৬ সালে তিনি জেসিটিতে যোগদান করেন। জেসিটিতে তিন মরশুম অতিবাহিত করার পর ইস্টবেঙ্গলের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে তিনি ১৪ ম্যাচে ৯টি গোল করেছেন। পরবর্তীকালে, তিনি ডেম্পো, চার্চিল ব্রাদার্স, বেঙ্গালুরু এবং মুম্বই সিটির হয়ে খেলেছেন।

২০০৩ সালে, সুনীল ভারত অনূর্ধ্ব-২০ দলের হয়ে ভারতের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। ভারতের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৫ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ভারতের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১২৬ ম্যাচে ৮১টি গোল করেছেন। একনজরে দেখে নেওয়া যাক এই ভারতীয় আইকনের কিছু জানা-অজানা তথ্য।

**রক্তেই ফুটবল। মা নেপালের হয়ে ফুটবল খেলতেন। বাবা আর্মিতে ছিলেন। সেখানে খেলাধূলোর সঙ্গে জড়িত ছিলেন।

**২০০৫ সাল থেকে জাতীয় দলের অংশ সুনীল। দেশের জার্সিতে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়েছেন।

**বর্তমানে যতজন ফুটবলার রয়েছেন, তাঁদের মধ্যে তৃতীয় সর্বাধিক গোলের মালিক সুনীল। আগে রয়েছেন রোনাল্ডো ও মেসি।

**এআইএফএফ প্লেয়ার অফ দ্য অ্যাওয়ার্ড সম্মান পেয়েছেন সুনীল ছেত্রী মোট ৭ বার। ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭, ২০১৯, ২০২২ সালে এই সম্মান পেয়েছেন।

**সুনীল ছেত্রী ২০২১ সাল থেকে দেশের জার্সিতে অধিনায়কত্ব করছেন। ভারতের জার্সিতে সবচেয়ে বেশি ম্য়াচ জয়ের নজির রয়েছে তাঁর।

**মাত্র ১২ ক্লাস পর্যন্তই পড়াশুনো করেছিলেন সুনীল ছেত্রী। এরপর তাঁকে পড়াশুনো ছাড়তে হয়। ২০০১ সালে এশিয়ান স্কুল চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ চলে আসে তাঁর সামনে।

**আইএসএলে বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন সুনীল। টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক গোলের মালিকও এই তারকা ফুটবলার।

**একমাত্র ভারতীয় ফুটবলার হিসেবে খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন সুনীল ছেত্রী।


You might also like!