Game

1 hour ago

World Cup 2026: প্রায় শত বছরের পুরোনো কীর্তি ছুঁলেন আর্জেন্টাইন কিংবদন্তি

Lionel Messi
Lionel Messi

 

কলকাতা, ৮ জুলাই : পেনাল্টি মিস করলেও, দলের ভীষণ প্রয়োজনে জ্বলে উঠলেন মেসি। দারুণ গোল করলেন এবং গোলও করালেন। সেই সঙ্গে প্রায় শত বছর আগের এক কীর্তি স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক। দ্বিতীয় আর্জেন্টাইন ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে আট গোল করলেন মেসি। ১৯৩০ সালে বিশ্বকাপের উদ্বোধনী আসরে এই কীর্তি গড়েছিলেন গিয়ের্মো স্তাবিলে। আটলান্টায় মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে মিশরের বিরুদ্ধে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে ব্যবধান কমান ক্রিস্তিয়ান রোমেরো। এরপর ৮৩ মিনিটে ডি-বক্স থেকে জোরাল শটে সমতা টানেন মেসি, চলতি আসরে এটি তার অষ্টম গোল। আর এই গোলের পর বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিও গড়লেন মেসি। বিশ্ব মঞ্চে এই নিয়ে টানা ৯ ম্যাচে গোল করার রেকর্ড করলেন আটবারের ব্যালন দ’র জয়ী। ছয় ম্যাচের বেশি নেই আর কারো।

You might also like!