Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Test Championship:টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

CC announces prize money for WTC 2021-23 cycle.
CC announces prize money for WTC 2021-23 cycle.

 

দুবাই,২৭ মে : আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তার আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি। অংশগ্রহণকারী নয়টি দলকে ৩৮ লাখ ডলার পুরস্কার দেয়া হবে। ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার পুরস্কার। রানার্সআপ দলকে দেওয়া হবে ৮ লাখ ডলার।

আর ম্যাচ ড্র হলে দুই দল ২৪ লাখ ডলার ভাগ করে নেবে। শুধু চ্যাম্পিয়ন আর রানার্সআপই নয়; এই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া সব দলের জন্যই থাকছে প্রাইজমানি। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা পাবে সাড়ে ৪ লাখ ডলার। টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ হয়েছে ইংল্যান্ড। তারা পাবে সাড়ে ৩ লাখ ডলার।

পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা ২ লাখ ডলার পুরস্কার পাবে। এছাড়া নিউজিল্যান্ড (ষষ্ঠ), পাকিস্তান (সপ্তম), ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম) ও বাংলাদেশ (নবম) পাবে ১ লাখ ডলার করে।


You might also like!