Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

India Vs New Ziland : নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল হার্দিকের ভারত

Team  India won the T20 series against New Zealand
Team India won the T20 series against New Zealand

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অধিনায়ক হিসাবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় করে নিলেন হার্দিক পান্ড্যেয়া। বৃষ্টির জন্য আজকের ম্যাচ বেশ কিছুটা দেরিতে শুরু হলেও টসে জিতে প্রথমে ব্যাট করে ১৬০ রান তোলে নিউ জিল্যান্ড। সেই রানের জবাবে ভারত ৯ ওভারে তোলে ৭৫/৪।  ফলে ,ম্যাচ টাই হয়ে যায়। 

অধিনায়ক হিসাবে হার্দিক পাণ্ড্যর প্রথম বড় সিরিজ জয়। এর আগে তাঁর নেতৃত্বে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতেছিল ভারত। প্রথম ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়। পরের ম্যাচ জেতে ভারত। শেষ ম্যাচ টাই হওয়ায় সিরিজ জিতে নিল ভারত।  

মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নামে নিউ জ়িল্যান্ড। শুরুতেই উইকেট হারায় তারা। ফিন অ্যালেন মাত্র ৩ রান করেন। তাঁকে ফেরান আরশদীপ সিংহ। রান পাননি মার্ক চ্যাপম্যান। তিনি ১২ রান করে সাজঘরে ফেরেন। তাঁকে ফেরান মহম্মদ সিরাজ। ৪৪ রানে ২ উইকেট হারায় নিউ জ়িল্যান্ড। সেখান থেকে নিউ জ়িল্যান্ডকে ১৩০ রানে পৌঁছে দেন ডেভন কনওয়ে এবং গ্লেন ফিলিপ্স। দু'জনেই অর্ধশতরান করেন। 

ব্যাট করতে নেমে ভারতের ইনিংস কে নাস্তানামুদ করে দেন টিম সাউদি । পর পর দু'বলে দু'টি উইকেট তুলে নেন সাউদি। শ্রেয়স আয়ার , সূর্যকুমার যাদব  একে একে ফিরে যান সাজঘরে , হার্দিক পান্ড্যেয়া করেন ৩০ (অপরাজিত)।  ৯ ওভার শেষে ভারতের স্কোর হয় ৭৫/৪।


You might also like!