Game

2 years ago

Team India: কোন চালে নিউজিল্যান্ডকে মাত করে সেমিফাইনালে গেল টিম ইন্ডিয়া?

Team India
Team India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপে দাপিয়ে ছুটছে টিম ইন্ডিয়ার অশ্বমেধের ঘোড়া। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তৃতীয়বারের জন্য বিশ্বসেরা হওয়ার স্বপ্ন ছুঁতে দরকার মাত্র দু'টি জয়। দাপুটে ক্রিকেট খেলে কিউয়িদের উড়িয়ে দেওয়ার পিছনে কয়েকটি কারণ খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা।

শামির দুরন্ত কামব্যাক : বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে টিমে ছিলেন না মহম্মদ শামি৷ পঞ্চম ম্যাচে প্রথম বলেই উইকেট পেলেন! দিনের শেষে তাঁর পকেটে পাঁচ উইকেট। শামির আগুনে ঝলসে গেল নিউজিল্যান্ড।

কোহলির কুল ইনিংস : একটুর জন্য শতরান মিস করলেও ঠাণ্ডা মাথায় দুর্দান্ত ইনিংস খেলে টিমকে জেতালেন বিরাট কোহলি। বিশ্বকাপে তাঁর ব্যাটে রানের সুনামি চলছে।

ক্যাপ্টেনের জমাট শুরু : অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিয়ে বাকি সবকটি ম্যাচে ভালো শুরু করছেন ওপেনার রোহিত শর্মা। এদিনও তাঁর ৪৬ রান টিমকে ভরসা জেগাল।

স্লগ ওভারে দুরন্ত ভারতীয় বোলিং : নিউজিল্যান্ড শেষ ওভারে তোলে মাত্র ৫৪ রান। , শামি, সিরাজ, কুলদীপের দাপটে তেমন বড় ইনিংস গড়তেই পারলেন না ব্ল্যাক ক্যাপসরা।

জাদেজার যোগ্য সঙ্গত কোহলিকে : সূর্যকুমার যাদব আউট হওয়ার পরেও আরও ৮২ রান দরকার ছিল। কোহলিকে সাপোর্ট দেওয়ার মতো জাদেজা বাদে কেউ ছিলেন না। কিন্তু ঠাণ্ডা মাথায় ভরসা দিলেন জাড্ডু।

You might also like!