Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Team India returned home:স্বদেশ ফিরল টিম ইন্ডিয়া, আনন্দে মাতোয়ারা বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেটাররা

Team India returned home
Team India returned home

 

নয়াদিল্লি, ৪ জুলাই : প্রতীক্ষার অবসান, ট্রফি নিয়ে স্বদেশ ফিরল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার সকাল ৬.০৭ মিনিটে দিল্লির বিমানবন্দরে নামে রোহিতদের বিমান। সেই সময় সমর্থকেরা বিরাটদের দেখা পাওয়ার অপেক্ষায় ছিলেন। গত শনিবার ট্রফি জিতলেও বার্বাডোজে আটকে ছিল দল। সেখানে ঘূর্ণিঝড় বেরিলের কারণে বিমান চলাচল বন্ধ ছিল। তাই দেশে ফিরতে দেরি হল রোহিতদের। বুধবার (ভারতীয় সময়ে) দুপুরে বার্বাডোজ থেকে বিমানে ওঠেন তাঁরা। বৃহস্পতিবার সকালে দেশে ফিরল দল।

ক্রিকেটারদের দেখা পাওয়ার অপেক্ষায় ছিলেন সমর্থকেরা। বিশ্বজয়ীদের এক ঝলক দেখার জন্য প্রায় তিন ঘণ্টা ধরে বিমানবন্দরে ভিড় করেন সমর্থকেরা। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে চেপে হোটেলে যান টিম ইন্ডিয়ার সদস্যরা। হোটেলের বাইরে নাচতে দেখা যায় সূর্যকুমারদের। সকাল ৬টা নাগাদ দিল্লি বিমানবন্দরে পৌঁছয় ভারতীয় দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে এর পর হোটেলে যান রোহিতেরা।

You might also like!