Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Team India Coach : 'আমার জীবনযাত্রার সঙ্গে খাপ খায় না', ভারতীয় দলের হেডস্যার হতে চান না রিকি পন্টিং

Ricky Ponting
Ricky Ponting

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাহুল দ্রাবিড়ের পর টিম ইন্ডিয়ার দায়িত্ব পাবেন কে? তা নিয়ে জল্পনা চলছিল। এর মধ্যেই ভারতীয় দলের কোচে হিসেবে উঠে এল কিংবদন্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং দিল্লি ক্যাপিটালসের বর্তমান প্রধান কোচ রিকি পন্টিংয়ের নাম। ইতিমধ্যেই তাঁর সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই। এবার এই বিষয়ে মুখ খুললেন রিকি পন্টিং।

কী জানিয়েছেন পন্টিং?

সম্প্রতি আইসিসিকে পন্টিং জানিয়েছেন, 'আমি কিছু জানার আগেই, এই সম্পর্কিত একটি রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়ে যায়। আইপিএল চলাকালীন কিছু কথাবার্তা হলেও আমি আবেদন করব কি না সেটা ভাবিনি'।

কেন আবেদন করবেন না পন্টিং?

পন্টিং জানিয়েছেন, 'আমি একটি জাতীয় দলের সিনিয়র কোচ হতে চাই, কিন্তু এই দায়িত্ব নিলে আইপিএল দলের সঙ্গে জড়িত থাকতে পারব না। আমি পরিবারের সঙ্গেও সময় কাটাতে চাই। আর এই দায়িত্ব নিলে বছরের ১০ ​​বা ১১ মাস কাজ করতে হবে, যা এখন আমার জীবনযাত্রার সঙ্গে খাপ খায় না'


You might also like!