Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

T20 World Cup : হাতে সময় খুব কম, মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপে নামবে টিম ইন্ডিয়া

T20 World Cup
T20 World Cup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগে থেকেই সব দল প্রস্তুতি সিরিজ খেলার পরিকল্পনা সেরে ফেলেছে। কিন্তু আইপিএল চলার কারণে ভারতের হাতে সময় কম। সেই কারণে মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলেই বিশ্বকাপের আসরে নামবেন রোহিতরা।

আগামী ২৬ মে আইপিএল ফাইনাল। জানা গিয়েছে, এরপর আমেরিকায় উড়ে যাবে টিম ইন্ডিয়া। সেখানে যাতে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করা হয় তা নিয়ে ইতিমধ্যেই আইসিসির কাছে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গিয়েছে, ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের তরফে ফ্লোরিডায় একটি প্রস্তুতি ম্য়াচের আয়োজন করা হয়েছে। একথা বোর্ডকে জানানো হলেও, বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ক্রিকেটাররা ক্লান্ত থাকবেন। নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডা যেতে রাজি নন কেউই।

আগামী ১ জুন থেকে টি- টোইয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। ভারতীয় দলের প্রথম ম্যাচ রয়েছে আগামী ৫ জুন। প্রথম ম্যাচে রোহিতদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।


You might also like!