Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গেলে যে পাঁচটি বিষয় মাথায় রাখতে হবে রোহিতদের

Team India
Team India

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু টা ভাল হলেও টিম ইন্ডিয়ার বিজয় রথ প্রতিহত হয় দক্ষিণ আফ্রিকার কাছে। বুধবার তারা মুখোমুখি বাংলাদেশের। এর পর বাকি থাকছে জ়িম্বাবোয়ে ম্যাচ। গ্রুপ পর্ব পেরিয়ে ভারত কি সেমিফাইনালে উঠতে পারবে? সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা কিমি.রতে হলে এবং ট্রিফি জিততে হলে ভারতকে বেশ কিছু সমস্যা মেটাতে হবে। সেগুলি কী কী? 

১/ কে এল রাহুলঃকে এল রাহুল  কে নিয়ে বেশ কয়েক দিন ধরে তাঁকে নিয়ে আলোচনা চলছে। কিন্তু সমাধানসূত্র এখনও বেরোয়নি। যা অবস্থা, তাতে বাংলাদেশ ম্যাচেও রাহুলকে খেলানো হতে পারে। ওপেনিংয়ে একজন ব্যাটার ক্রমাগত ব্যর্থ হলে তার প্রভাব দলের উপরে পড়েই। শুরুটা ভাল হলে পরের দিকের ব্যাটাররা আত্মবিশ্বাস পান।  

২/ ক্যাচিং এবং স্টাম্পিংয়ে উন্নতিঃ বাউন্ডারির ধারে ভারতের ক্যাচিং এবং দীনেশ কার্তিকের উইকেটকিপিং ভারতকে ভাল জায়গায় রাখেনি। আগের ম্যাচে খোদ বিরাট কোহলি ক্যাচ মিস্ করেন। পাকিস্তান ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ক্যাচ ফেলায় প্রাণ ফিরে পান শান মাসুদ, যিনি পরে অর্ধশতরান করেন। 

৩/ফিল্ডিংঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোখের সামনে তিনটি স্টাম্প থাকা সত্ত্বেও ১৫ গজ দূর থেকে বল ছুড়ে উইকেট ভাঙ্গতে পারেননি রোহিত শর্মা। এশিয়া কাপে ঋষভ পন্থ এবং আরশদীপকেও একই কাজ করতে দেখা যায়। পাকিস্তান ম্যাচে কোহলি একই ভাবে মাসুদকে রান আউট করতে ব্যর্থ হন। 

৪/ ডট বল কমানো: গত বিশ্বকাপে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৪টি এবং পাকিস্তানের বিরুদ্ধে ৪৬টি ডট বল খেলেছিল ভারত। অর্থাৎ ৪২ শতাংশ বলে তারা রানই করতে পারেনি। সেটার এখনও বিশেষ বদল হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে এ বারও ৪৬টি ডট বল খেলেছে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তা বেড়ে হয়েছে ৫৭টি। অর্থাৎ ডট বল খেলার পরিমাণ ৫৭ শতাংশ। 

৫/ দল নির্বাচনঃ আচমকা একটা ‘সেট’ হয়ে যাওয়া দল বদলে দেওয়া ভারতের কাছে নতুন কিছু নয়। গত কয়েক বছর ধরেই দল নির্বাচন ভারতকে সমস্যায় ফেলেছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচে কেন দীপক হুডাকে দলে নেওয়া হল কেউই জানেন না। তাঁকে দিয়ে বল করানো হয়নি। ব্যাট হাতে শূন্য করেছেন। ফিল্ডিংও আহামরি নয়। কেন এমন বদল আনা হয় যা ফলপ্রসু হয়না ?চলমান সিরিজে সেট টিম ভেঙ্গে দল তৈরীর এই প্রথায় বদল আনা প্রয়োজন 

You might also like!