Breaking News
 
Prashant Kishor: ভোট জয়ের কৌশল থেকে নির্বাচনী ময়দান, প্রশান্ত কিশোরের শতকোটির সম্পত্তি ঘিরে চর্চা Nitin Gadkari: ই-২০ পেট্রল নিয়ে সরব গাড়ি মালিকরা, মাইলেজ বিতর্কে এবার মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী Shivraj Chouhan Meet Suvendu Adhikari: এল নিনো মোকাবিলায় বড় সিদ্ধান্ত, জি রাম জি প্রকল্পে অতিরিক্ত ৫০ দিনের কাজের বার্তা কেন্দ্রের ISCON : কলকাতার রথযাত্রায় নতুন চমক, ইসকনের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ,উৎসবে আমন্ত্রণ শাহকে Ayushman Bharat : আয়ুষ্মান ভারত কার্ডের আগে জেনে নিন নিয়ম, কোন পেশার ক্ষেত্রে মিলবে না সুবিধা Sudip, Kakoli, and others meet Shah and Birla.: বাদল অধিবেশনের আগে দিল্লিতে তৎপরতা, শাহ-বিড়লার সঙ্গে সাক্ষাতে সুদীপ-কাকলিরা

 

Game

6 days ago

FIFA World Cup 2026 : কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

Switzerland vs Colombia FIFA World Cup
Switzerland vs Colombia FIFA World Cup

 

কলকাতা, ৮ জুলাই : ভ্যানকুভারে বুধবার ভোরে শেষ হওয়া ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪-৩ গোলে জিতেছে সুইজারল্যান্ড। নির্ধারিত সময় ম্যাচ ছিল গোলশূন্য ড্র। ১৯৫৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইসরা। আসরে এখনও পর্যন্ত অপরাজিত সুইসরা সেমিফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে শিরোপাধারী আর্জেন্টিনার বিপক্ষে। ১২০ মিনিটের লড়াইয়ে বল দখলে কলম্বিয়া একটু পিছিয়ে থাকলেও, আক্রমণে প্রতিপক্ষের চেয়ে এগিয়েই ছিল। গোলের জন্য শটও বেশি নেয় তারা। তাদের ১৫ শটের তিনটিই কেবল লক্ষ্যে ছিল। আর সুইসদের সাত শটের দুটি ছিল লক্ষ্যে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড আর্জেন্টিনার মুখোমুখি হবে।

You might also like!