Game

1 hour ago

Virat Kohli: অ্যালেক্স হেলসকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া রেকর্ড করলেন কোহলি

Virat Kohli Makes History
Virat Kohli Makes History

 

নয়া দিল্লি , ২৩ মে : সেঞ্চুরি ও ফিফটির পর শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বড় ইনিংস খেলতে পারলেন না বিরাট কোহলি। খেললেন ১১ বলে ১৫ রানের ছোট্ট ইনিংস। আর তাতেই রেকর্ড বইয়ে নাম লেখালেন ভারতের এই ব্যাটিং গ্রেট। অ্যালেক্স হেলসকে ছাড়িয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হওয়ার রেকর্ড এখন এককভাবে হল কোহলির। এই নিয়ে ২১১টি পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হলেন কোহলি। এমন ২১০টি জুটিতে নাম আছে ইংলিশ ব্যাটসম্যান হেলসের। এই তালিকায় পরের তিনটি স্থানে আছেন ডেভিড ওয়ার্নার (২০০), বাবর আজম (১৯৬) ও ক্রিস গেইল (১৯১)।

You might also like!