Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Game

3 years ago

Supreme Court agrees to hear tomorrow : ভারতীয় ফুটবলকে সঙ্কট মুক্ত করতে সুপ্রিম কোর্টে কেন্দ্র, ১৭ আগস্ট শুনানি

Supreme Court agrees to hear tomorrow
Supreme Court agrees to hear tomorrow

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : ভারতীয় ফুটবলকে সঙ্কট মুক্ত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় সরকার। ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে (এআইএফএফ) নির্বাসিত করেছে ফিফা। এই সঙ্কট থেকে ভারতীয় ফুটবলকে মুক্ত করতেই সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার, ১৭ আগস্ট শুনানিতে রাজি হয়েছে সর্বোচ্চ আদালত।

সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের কাছে এআইএফএফ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন জানান। বুধবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি আগেই নির্ধারিত ছিল। কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে বুধবার শীর্ষ আদালতের সংশ্লিষ্ট বেঞ্চে প্রথম এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, গত ৩ আগস্ট এআইএফএফ মামলার শুনানি হয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। সে দিনই বিচারপতিরা জানিয়েছিলেন, পরবর্তী শুনানির দিন ১৭ আগস্ট। তার মধ্যেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণে নির্বাসিত করেছে এআইএফএফকে। নির্বাচিত কমিটি দায়িত্ব নিলে নির্বাসনের শাস্তি তুলে নেওয়া হবে বলে জানিয়েছে ফিফা। তা না হওয়া পর্যন্ত নির্বাসিতই থাকতে হবে ভারতীয় ফুটবলকে। ফিফার সিদ্ধান্তের ফলে অক্টোবরে নির্ধারিত অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ আয়োজনের অধিকার ভারত থেকে কেড়ে নেওয়া হয়েছে।


You might also like!