Breaking News
 
Agnimitra Paul: ‘স্বাস্থ্যের সঙ্গে ছিনিমিনি…’, রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ডের পর বড় পদক্ষেপের আর্জি অগ্নিমিত্রার CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

 

Game

3 years ago

TATA IPL 2023 SRH VS RCB : সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর , হায়দরাবাদের সামনে সম্মান রক্ষার লড়াই

SRH VS RCB
SRH VS RCB

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নবাবের শহর হায়দরাবাদে বৃহস্পতিবার এই আইপিএলের একমাত্র ডেকান ডার্বি। মুখোমুখি হায়দরাবাদ ও আরসিবি। এই একটা ডার্বির দিকেই তাকিয়ে চেন্নাই,মুম্বই এবং লখনউয়ের মতো দল। রাজস্থানকে ৫৯ রানে অলআউট করে এই ম্যাচ খেলতে নামবেন বিরাটরা। আর শেষম্যাচে গুজরাতের কাছে হেরে মাঠে নামবে হায়দরাবাদ। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এই ম্যাচ খেলতে নামবে আরসিবি। পরপর দুটি ম্যাচ জিতলে তাদের ১৬ পয়েন্ট হবে। এই ম্যাচে আরসিবি জিতলে শনিবার ইডেনে লখনউয়ের সামনে মাস্ট উইন ম্যাচ হয়ে যাবে। কারণ, কলকাতাকে হারালে ১৭ পয়েন্ট নিয়ে প্লে-অফ কার্যত নিশ্চিত করবে এলএসজি।

রবিবার আইপিএলে শেষ হচ্ছে এবারের মতো গ্রুপের খেলা। একইদিনে ম্যাচ খেলবে মুম্বই এবং আরসিবি। তাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এবং গুজরাত। গুজরাত প্রথম দল হিসাবে এই আইপিএলে প্লে-অফে উঠে গিয়েছে। আর হায়দরাবাদ ছিটকে গিয়েছে। তাই মুম্বই এবং আরসিবির উপর সবার নজর থাকবে। বৃহস্পতিবার হায়দরাবাদকে বড় ব্যবধানে হারিয়ে রান-রেট বাড়িয়ে রাখতে চান ব্যাঙ্গালোর। কারণ, শেষ ম্যাচ তাদের খেলতে হবে কঠিন প্রতিপক্ষ গুজরাতের বিরুদ্ধে।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ১৫ পয়েন্ট চেন্নাইয়ের। ১৫ পয়েন্ট লখনউয়ের। এবং ১৪ পয়েন্ট মুম্বইয়ের। চেন্নাইয়ের শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে। শনিবার লখনউ তাদের শেষ ম্যাচ খেলবে কলকাতার বিরুদ্ধে। এই দুটি দলই যদি জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ১৭। সেক্ষেত্রে রবিবার মুম্বই এবং আরসিবি, দু দলের কাছে হয়ে যাবে ডু অর ডাই ম্যাচ।


You might also like!