Game

2 months ago

ISL 2025-26: রবিবার আইএসএলে মহমেডান স্পোর্টিং এর কাছে ডু অর ডাই ম্যাচ, কেরলমে কাছে উপরে ওঠার লড়াই

ISL 2025-26
ISL 2025-26

 

নয়া দিল্লি , ৯ মে : রবিবার কেরলম ব্লাস্টার্স এবং মহমেডান স্পোর্টিং-এর আইএসএল ম্যাচটি দুটি দলের কাছেই গুরুত্বপূর্ণ লড়াই, যা কোচির জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। কারণ দুটি দলই পয়েন্ট তালিকায় নিচের দিকের দল। বিশেষ করে মহমেডান তো একেবারে শেষ স্থানে রয়েছে। ১০ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৩। আর কেরলম রয়েছে অষ্টম স্থানে। তারা ১১ ম্যাচ থেকে পেয়েছে ১১ পয়েন্ট।

এবার আইএসএলে মহমেডান স্পোর্টিং প্রথমবার অংশগ্রহণ করছে। কিন্তু প্রথমবার খেলতে নেমেই অবনমনের মুখে এসে দাঁড়িয়ে আছে। তাই রবিবারের ম্যাচটি দুটি দলের কাছেই গুরুত্ব পেয়েছে। ২০২৪ সালে এই দুটি দলের সাক্ষাতে কেরলম ব্লাস্টার্স আধিপত্য বিস্তার করেছিল, ২২ ডিসেম্বর ২০২৪-এ কেরলম ৩-০ গোলে মহমেডানকে হারিয়েছিল।

কেরলম ব্লাস্টার্স রবিবার ঘরের মাঠে মহমেডানকে হারিয়ে শীর্ষ চারের লড়াইয়ে আসতে মরিয়া। আর সাদা কালো ব্রিগেড ঐতিহ্যের লড়াইয়ে আইএসএলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হয়ে লড়াই করবে। তবে কোচির সমর্থকদের সামনে কেরলম ব্লাস্টার্স সর্বদা বিপজ্জনক, যা মহমেডানের জন্য বড় চ্যালেঞ্জ। সুতরাং হাই-ভোল্টেজ এই ম্যাচটি আইএসএলের লিগ পর্যায়ের অন্তিম পর্বের অন্যতম আকর্ষণীয় খেলা।

You might also like!