
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড প্রাইসে মিচেল স্টার্ক কে ঘরে তুললো কলকাতা। মিচেল স্টার্কের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তাঁকে দলে নেওয়ার জন্য কলকাতা ও মুম্বইয়ের মধ্যে লড়াই ছিল তুঙ্গে। এরমধ্যে আবার এই লড়াইতে ঢুকে যায় গুজরাট। শেষ দিকে কলকাতা ও গুজরাটের মধ্যে অজি পেসারকে নিয়ে দড়ি টানাটানি চলতে থাকে।
প্রায় ১০ মিনিটের লড়াইয়ের শেষে আইপিএলের ইতিহাসে সর্বকালীন ২৪ কোটি ৭৫ লাখ টাকায় জোড়া বিশ্বকাপ জয়ী বাঁহাতি পেসারকে দলে নিল কেকেআর।
মঙ্গলবারের নিলামে অজি পেসারের ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা। কিন্তু অজি পেসার হয়তো নিজেও ভাবেননি যে, তিনি আইপিএলে আগের সব রেকর্ড ভেঙে দেবেন
