Breaking News

 

Game

2 years ago

Asian Games 2023 : সোনাজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন রাজ্যের ক্রীড়ামন্ত্রীর

Arup Biswas (Symbolic Picture)
Arup Biswas (Symbolic Picture)

 

কলকাতা, ২৫ সেপ্টেম্বর  : সোনাজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি লিখেছেন, “অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। চিনের গোয়াংজুতে আয়োজিত এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই প্রথমবার এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনা জিতল ভারত।

সমগ্র দেশকে গর্বিত করার জন্য অধিনায়ক হরমনপ্রীত কাউর সহ সোনাজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলকে জানাই আন্তরিক অভিনন্দন। বিশেষ করে অভিনন্দন জানাই বাংলা তথা দেশের গর্ব তিতাস সাধুকে, ফাইনালে বিধ্বংসী বোলিং করার জন্য।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি২০ বিশ্বকাপ ফাইনালেও ম্যাচের সেরা পুরস্কার পেয়েছিলেন বাংলার মেয়ে তিতাস সাধু। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিতাস সাধুকে কয়েক দিন আগে ধনধান্য অডিটোরিয়ামে সম্বর্ধিত করেন এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা উপহার দেন। অভিনন্দন জানাই স্মৃতি মান্ধানা ও জিমাইমা রড্রিগেজকেও।”

You might also like!