Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Game

2 years ago

Md Siraj : দরিদ্র পরিবারের জন্ম, সেই সিরাজই এখন ভারতের ক্রিকেট টিমের চালকের আসনে

Mohammad Siraj (File Picture)
Mohammad Siraj (File Picture)

 

হায়দরাবাদ, ১৮ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বধের নায়ক মোহাম্মদ সিরাজ কে ছিল জানেন? তিনি ছিলেন অটোরিকশা চালকের ছেলে! একটা সময় অটোরিকশা চালাতেন মোহম্মদ সিরাজের বাবা। হায়দরাবাদের রাস্তায় চারমিনার থেকে বানজারা হিলস পর্যন্ত সিরাজের বাবার অটোরিকশা ছুটতো। সেই অটোচালকের ছেলে সিরাজ এখন ভারতের ক্রিকেট টিমের চালকের আসনে।

দরিদ্র পরিবারের ছেলে সিরাজের ক্রিকেটার হওয়াই হতো না। সংসারের তাগিদে সিরাজ চেয়েছিলেন বাবার মতন অটোরিকশাই চালাতে!কিন্তু সিরাজের ইচ্ছা পূরণ হয়নি বাবা মত না দেওয়ায়! ছেলের ক্রিকেট প্রতিভা দেখে সিরাজের বাবা তাকে অটো চালানোর পেশায় আনতে চাননি। ছেলের ক্রিকেটের খরচ জোগাড় করতে সিরাজের বাবা আরও দু'টি বাড়তি ট্রিপ করে সিরাজের খেলার খরচ যোগাড় করে সিরাজকে একটা ক্রিকেট কোচিং সেন্টারের ব্যবস্থা করে দেন।

বাবার সেই আশা পূরণ করেছেন সিরাজ। হায়দরাবাদের ছেলে সিরাজের রঞ্জি ট্রফিতে অভিষেক হয় ২০১৫ সালে। আর ২০২০ সালে ভারতীয় দলের টেস্ট টিমে জায়গা পান। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সিরাজকে। অটো চালকের ছেলে হায়দ্রাবাদে যে বাড়িটি বানিয়েছেন সেটি বাড়ি তো নয়, যেন একটা প্রাসাদ! সেই নতুন বাড়িটি সিরাজ অটোচালক বাবার নামেই উৎসর্গ করেছেন।


You might also like!