Breaking News
 
Ram Mandir Trust New CEO: রামমন্দির ট্রাস্টের প্রথম সিইও অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র, ‘সিঁদুর’ পর্বে ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা Durga Puja 2026: মহালয়ার দিন ইডেনে চমক! উমা আগমনী অনুষ্ঠানে মোদিকে ঘিরে জল্পনা CM Suvendu Adhikari: নেশামুক্তির বার্তা শুভেন্দুর, রোড রোলারে গুঁড়িয়ে দেওয়া হল ২ লক্ষ ফেনসিডিলের শিশি UP assembly election: পুরনো মনোমালিন্য ভুলে ‘হাত’ ধরলেন অখিলেশ! উত্তরপ্রদেশে বিজেপিকে ঠেকাতে নতুন সমীকরণ Election Commission: ভোট-পরবর্তী হিংসা রুখতে ভোটগণনায় বদল? ‘টোটালাইজার’ নিয়ে কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট Rising Seas, Rising Stakes: বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্রের জলস্তর, বড় বিপদের মুখে কলকাতা-মুম্বই! সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

 

Game

3 years ago

Women's World Cup final:প্রথমবার মহিলা বিশ্বকাপের ফাইনালে স্পেন

Spain in the Women's World Cup final for the first time
Spain in the Women's World Cup final for the first time

 

ওয়েলিংটন,  : ইডেন পার্কে  সুইডেনকে ২-১ গোলে হারিয়ে স্পেন মহিলা বিশ্বকাপের ফাইনালে গেল। স্প্যানিশদের হয়ে জয়সূচক গোল দুটি করেন সালমা সেলেস্তে ও ওলগা ক্যারমোনা। সুইডিশদের হয়ে একটি গোল করেন রেবেকা ব্লোমকিউভিস্ট।

এনিয়ে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে চতুর্থ বারের মতো সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে সুইডেন। এর আগে একবার রানার্স আপও হয়েছিল তারা। এবারের আসরেও ফেবারিটের তালিকাতেই ছিল সুইডেন। চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রকে রাউন্ড অব সিক্সটিনে আর প্রাক্তন চ্যাম্পিয়ন জাপানকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে শেষ চারে পা রেখেছিল তারা।আজও মাঠে নামার আগে কাগজে-কলমে সুইডেনই শক্তিশালী ছিল।মহিলাদের ফিফা র‌্যাঙ্কিংয়ে সুইডেনের অবস্থান তিনে। আর স্পেন অবস্থান করছে ছয়ে।

স্পেন এ নিয়ে মাত্র তৃতীয় বারের মতো বিশ্বকাপে পা রেখেছে। ২০১৫ সালে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল আর ২০১৯ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়েছিল। সেই স্পেন আজ বিশ্বকাপের সবচেয়ে অভিজ্ঞ সুইডেনকে বিদায় করে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে পা রাখল।


You might also like!