
কেপটাউন, ৬ ডিসেম্বর : সামনের রবিবার থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় দিয়ে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকা সফর শুরু করছে। আর সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ২৬ ডিসেম্বর থেকে। তার আগে আইসিসির-ওয়েবসাইটে আসন্ন টেস্ট সিরিজ় নিয়ে কোচ শুকরি কনরাড জানিয়েছেন, 'নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁরা খেলতে চান ফাইনালে।
ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে অপরাজিত থাকার রেকর্ড তাঁরা অক্ষুণ্ণ রাখতে চান।' তিনি মনে করেন, মাঠের বাইরের কোনও ধরনের তুলনাকে মাথায় আনি না। যোগ্যতা প্রমাণিত হয় মাঠে। সেখানে তাঁর দল সেরা ক্রিকেট খেলবে।' সেই সঙ্গে তিনি বলেছেন, 'মনে রাখতে হবে আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে খেলতে নামব। ভারতীয় দলের শক্তি সম্পর্কে আমরা সকলেই অবহিত। ফলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’’
