Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

নাইট ও রাজস্থান দ্বৈরথের অবিস্মরণীয় ইতিহাস! ফিরে পান সেই উত্তেজনামূলক অনুভূতি

Some unknown unforgettable moments
Some unknown unforgettable moments

 

দুরান্ত বার্তা ডিজিটাল ডেস্ক :  আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ৫৬ নঃ খেলা আর সেখানে সরাসরি মুখোমুখি হয়েছে  দুই দল কলকাতা নাইট রাইডারএবং অন্য দিকে রাজস্থান রয়ালস । সবচেয়ে জনপ্রিয় এবং সফল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে দুটি। এই দুটি দলকে বহুবার মুখোমুখি হতে দেখা গেছে এবং সেখানে তাদের কোনও সময় হার ও জয় আমরা দেখতে পেয়েছি।

এই যুদ্ধে দুই দল বিশেষ স্বরণীয় কিছু মুহূর্ত তৈরি করে যাওয়ার ফলে তারা ভক্তদের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে। আজ আবার এই দুই দলকে সরাসরি দেখে আবার  ভক্তদের মনে করিয়ে দিল KKR এবং RR-এর মধ্যে এরকম একটি এনকাউন্টার হয়েছিল 17 এপ্রিল, 2011, কলকাতার ইডেন গার্ডেনে সেই খেলাটির কথা।এছাড়াও নিরাপত্তার কারণে দক্ষিণ আফ্রিকায় 2010 সংস্করণ অনুষ্ঠিত হওয়ার ফলে এই ম্যাচটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। 

সেইসময় কেকেআরের দুই বিধ্বংসী ব্যাটসম্যান ছিল গৌতম গম্ভীর এবং জ্যাক ক্যালিস , এবং তারা এক অনবদ্ধ ইন্নিংস খেলে ম্যচটি  আরও রোমাঞ্চকর করে তুলেছিল.অতঃপর তারা কিছুখন এর মধ্যেই উইকেট হারায় , তখন যথারিতি স্কোর হয় 59/2। তারপরেই ব্যাটিং এ আসেন ইউসুফ পাঠান এবং তিনিও ২৬ বলে ৪৭ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। তিনি সেই ম্যচ এ ছয়টি চার এবং দুটি ছক্কা হাঁকিয়েছিলেন । সেই সুত্রেই কেকেআর  তাদের 20 ওভারে মোট 163/4 ছুঁতে   পারেন।

কিন্তু রাজস্থান রয়্যালস সেই ম্যচটি খুব সহজ মনে করে নিলেও তাদের পক্ষে সেটি সহজ হয়ে ওঠে না,তাদের যথারীতি উইকেটের পতন ঘটে । রাহুল দ্রাবিড় এবং রস টেলর ম্যচটি ধরে রাখতে চাইলেও তাদের রান-রেট যথারীতি বেড়েই চলে,

কিন্তু সাকিব আল হাসান এবং জয়দেব উনাদকাটে তাদের  অনবদ্ধ  বোলিং টসম্যানদের উপর চাপ সৃষ্টি করে তোলে।শেষ ওভারে যখন 20 রানের প্রয়োজন থাকে , তখন KKR-এর অধিনায়ক গৌতম গম্ভীর  লক্ষ্মীপতি বালাজিকে বল দেন। আর সেখানেই তার চমক সকলকে মুগ্ধ করে দেয়। বালাজি তার ফাইনাল ওভারে মাত্র মাত্র ছয় রান দিয়ে এবং দুই উইকেট সহজেই তার নিজের হাত এ নিয়ে নেন। সবশেষে বালাজি 4-0-15-4-এর পরিসংখ্যান দিয়ে নিজেকে ম্যান অফ দ্য ম্যাচ এর ভাগিদার করে তোলেন ।

তার পরবর্তী 2011 সালে কেকেআর একটি দুর্দান্ত রাজস্থান রয়্যালসকে পরাজিত করে আইপিএল অভিযানে টার্নিং পয়েন্ট হিসাবে প্রমাণিত হয়েছিল। তারা পরের আটটি ম্যাচের মধ্যে সাতটি জিতে চতুর্থ স্থানে শেষ করে এবং প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করে। শেষ পর্যন্ত তারা সেই যোগ্যতার মান রেখে ফাইনালে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে টুর্নামেন্ট এ জয় হাসিল করে। 

২০১১ সালের , ১৭ এপ্রিল কেকেআর বনাম রাজস্থান রয়্যালসের ম্যচটিতে অনেকটাই উত্তেজনা ও নাটকীয়তা দেখায়। কেকেআর সমর্থকদের জন্য সেই রাতটি একটি স্মরণীয় রাত ছিল বলে এখনও মনে করেন ভক্তরা। সেই রাতে ভক্তরা তাদের দলকে শিরোপা জয়ী হিসেবে দেখেছিল।


You might also like!