Game

2 years ago

Sunny's Birthday: সানির জন্মদিনে তাঁর সেরা কয়েকটি ইনিংস, বিশ্ব ক্রিকেটেও স্মরণীয় তিনি

Some of his best innings on Sunny's birthday, he is also remembered in world cricket
Some of his best innings on Sunny's birthday, he is also remembered in world cricket

 

মুম্বই, ১০ জুলাই: সোমবার লিটল মাস্টার সুনীল গাভাসকারের ৭৪ তম জন্মদিন। শুধু ভারতীয় ক্রিকেট নয়, বিশ্ব ক্রিকেটেও যিনি স্মরণীয়। তাঁকে দেখে নতুন স্বপ্ন দেখে পরবর্তী প্রজন্ম। দীর্ঘ ১৬ বছরের কেরিয়ারে তিনি অনবদ্য সব ইনিংস খেলেছেন। টেস্ট ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছনো প্রথম এই ব্যাটারের যে ইনিংসগুলি আজ তার জন্মদিনে বারবার মনে পড়ছে, সেই ইনিংস গুলোর কয়েকটি দেখে নেওয়া যাক।

**১৯৭১ সালে পোর্ট অব স্পেন। অভিষেক হয়েছিল সানির। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেছিলেন ২২০ রান। সিরিজের শেষ ম্যাচে প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং দ্বিতীয় ইনিংসে ডবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

সেবারই প্রথম বার টেস্ট সিরিজ জিতেছিল ভারত এবং তা সানি গাভাসকারের অনবদ্য পারফরমেন্সের জন‍্য। তবে পোর্ট অব স্পেনে দ্বিতীয় ইনিংসে তাঁর ডবল সেঞ্চুরি আলাদা মাত্রা যোগ করেছিল।

**১৯৭৬ সাল, পোর্ট অব স্পেন। আবার সেরা একটা ইনিংস খেললেন সানি। এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৩ রেকর্ড রান তাড়া করে জিতেছিল ভারত। লিটল মাস্টার ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন।

**১৯৭৭ সাল, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ১১৩ রানের ইনিংস ভারতীয় ব্যাটারদের জন্য অন্যতম সেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৪১ রান তাড়া করতে নেমেছিল ভারত। সেই ম‍্যাচে ভারত মাত্র ১৬ রানে হেরে গিয়েছিল।

**১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভালে ডবল সেঞ্চুরির স্মরণীয় ইনিংস রয়েছে সুনীল গাভাসকরের। চতুর্থ ইনিংসে ভারতের জয়ের লক্ষ‍্য ছিল ৪৩৮ রান। রান তাড়ায় ২২১ রান করেছিলেন গাভাসকর। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। ভারত জয় থেকে মাএ ৯ রান দূরে ছিল।

**১৯৮৩ সালে চেন্নাইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি করেছিলেন অপরাজিত ২৩৬ রান। যেটা ছিল টেস্ট ক্রিকেটে তাঁর সর্বাধিক স্কোর। এই ১৯৮৩ সালেই পাকিস্তানের বিরুদ্ধে ফয়সালাবাদে তাঁর ১২৭ রানের ইনিংস ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অন্যতম সেরা। ওপেনিংয়ে নেমে তিনি শেষ পর্যন্ত ১২৭ রানে অপরাজিত ছিলেন।


You might also like!