Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

Game

3 years ago

Shivam Dubey of CSK: শিবম দুবেকে ক্রিকেটার করতে বাবার ব্যবসা বিক্রি! আজ কোটি টাকার ক্রিকেটার সিএসকে-র এই অলরাউন্ডার

Shivam Dubey (CSK) (File Picture)
Shivam Dubey (CSK) (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অলরাউন্ডার ক্রিকেটার শিবম দুবে , ফাইনাল ম্যাচে দারুণ খেলে তিনি আজ তিনি খবরের শিরোনামে। যেখানে একদিকে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যানেরা একের পর এক প্যাভিলিয়নে ফিরে যাচ্ছিলেন, সেখানে শিবম দুবে পাথরের মতো অনড় ছিলেন। তার ২১ বলে ৩২ রানের ইনিংস কার্যত সিএসকে-র ট্রফি নিশ্চিত করে দেয়। 

জানেন কি আজ মাঠে চার-ছক্কার বর্ষণ করা দুবের ক্যারিয়ার গড়ার পেছনে তার বাবার বড় হাত রয়েছে।  ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য তিনি তার ব্যবসাও বিক্রি করে  দিয়েছিলেন।সিএসঅকে-র এই অলরাউন্ডার ভারতের হয়ে ১টি ওডিআই এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে যথাক্রমে ৯ এবং ১০৫ রান করেন। 

দুবে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, "তাঁর বাবা শৈশব থেকেই তাকে বড়  ক্রিকেটার করতে চেয়েছিলেন। তিনি শিবমকে কোচিং করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন এবং তাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করিয়েছিলেন। তিনি প্রায় ১০বছর ধরে  তার উপর কাজ করেছিলেন। এরপর ১৪ বছর বয়স থেকে শিবম মুম্বাইয়ে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের কাছ থেকে কোচিং নেন।" তিনি আরো বলেন- "তাকে ক্রিকেটার বানানোর জন্য তার বাবার ব্যবসাও বিক্রি করে দিয়েছিলেন। আমাকে একজন ভালো ক্রিকেটার বানানোর জন্য তিনি সবকিছু বাজি রেখেছিলেন।" 

টাটা আইপিএল-র২০২৩ -র ফাইনালে তার ব্যাটিং সকলের স্মৃতিতে থেকে যাবে সে কথা বলার অপেক্ষা রাখে না। এই আইপিএল মরসুমে শিবম দুবে অন্যত্তম সেনসেশন হিসেবে ছাপ রেখেছেন। বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি শিবম দুবে একজন মিডিয়াম পেসার বোলারও।উল্লেখ্য, আইপিএল-র২০২৩ -এ সিএসকে-এর হয়ে ১৬ ম্যাচে তিনি ৪১৮ রান করেছেন। তার গড় ৩৫.০৯, স্ট্রাইক রেট ১৫৮.৮৪। চলতি মরসুমে তিনটি হাফ সেঞ্চুরিও করেছেন তিনি।আদতে শিবম দুবে উত্তর প্রদেশের ভাদোহি জেলার বাসিন্দা, কিন্তু কয়েক বছর আগে তার পরিবার উত্তরপ্রদেশ ছেড়ে মহারাষ্ট্রে চলে আসে।

You might also like!