Game

2 years ago

Soudi premiere league: সৌদি প্র লিগ : আল নাসরের টানা পঞ্চম জয়ে রোনাল্ডোর গোল

Saudi Premier League: Ronaldo's goal in Al Nasr's fifth consecutive victory
Saudi Premier League: Ronaldo's goal in Al Nasr's fifth consecutive victory

 

রিয়াদ, ১৮ ফেব্রুয়ারি: সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে আল নাসর। আল নাসরের জয়ে রোনাল্ডো করলেন গোল। এই জয়ে আল ফাতেহকে হারিয়ে আল হিলালের সঙ্গে ব্যবধান কমাল আল নাসর। ম্যাচের ১৭ মিনিটে পর্তুগিজ মহাতারকা দলকে এগিয়ে দেন। চলতি আসরে এটি রোনাল্ডোর ২১-তম গোল। ২৯ মিনিটে সমতা ফেরান সালেম আল নাজদি। ৭২ মিনিটে ওতাভিওর গোলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা এবং মাঠ ছাড়ে তিন পয়েন্ট নিয়ে। সৌদি প্রো লিগে আল নাসরের এটি টানা পঞ্চম জয়। ২০ ম্যাচে ১৬ জয় ও ১ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুয়ে আছে তাঁরা। ১ ম্যাচ কম খেলা আল হিলাল ৫৩ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে।

You might also like!