Game

3 years ago

Sanis Mirza : শেষবার অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগে আবেগঘন বার্তা সানিয়ার

Sania Mirza
Sania Mirza

 

হায়দরাবাদ, ১৩ জানুয়ারি : গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে। আর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম, সেটাও অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে শুক্রবার সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার। আগেই জানিয়েছিলেন আগামী ফেব্রুয়ারি মাসে দুবাই ওপেনে শেষবারের মতো ব়্যাকেট হাতে দেখা যাবে তাঁকে।তাঁর আগে তুলে ধরলেন নিজের ৩০ বছরের টেনিস সফরের কাহিনী।

কাহিনীতে রয়েছে, হায়দরাবাদের ৬ বছর বয়সি এক শিশুর কোচের সঙ্গে টেনিস শেখা নিয়ে লড়াই করা। কারণ, কোচ ভেবেছিলেন টেনিসের মতো দৈহিক শক্তি ও স্কিলের খেলার জন্য তিনি খুবই ছোট। কোচের সঙ্গে সেই যুদ্ধ জিতে, শুরু হয় আরেক লড়াই। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করে গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখেছিলেন হায়দরাবাদি এক খুদে মেয়ে। ২০০৫ সালে সেই স্বপ্নও পূরণ করেন তিনি ৷ আবির্ভাবেই ভারত তথা বিশ্ব টেনিসের হার্টথ্রবে পরিণত হন ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জা।

এই দীর্ঘ কেরিয়ার ও তার আগের যাত্রা পথে সর্বদা পাশে থাকার জন্য নিজের মা-বাবা, বোন, পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় টেনিস তারকা।অকপটে স্বীকার করেছেন, তাঁরা পাশে না থাকলে কঠিন এই পথ চলা কখনই সম্ভব হত না। আর তাঁর টেনিস কেরিয়ারের সকল কোচ, ফিজিয়ো, ট্রেনার, অনুরাগী এবং সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন সানিয়া। আর এই সাফল্য ও নিজের স্বপ্নকে বাঁচার যাত্রায় পরিবারকে পাশে পেয়ে নিজেকে ধন্য বলে জানিয়েছেন সানিয়া।


You might also like!