Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Virat Kohli: বিরাটকে দেখতে হুড়োহুড়ি, দিল্লিতে আহত বেশ কয়েকজন

Virat Kohli
Virat Kohli

 

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি : এক যুগ পরে ফের একবার রঞ্জি ম্যাচে ফিরলেন বিরাট কোহলি। যেখান থেকে সব কিছুর শুরু, সেই দিল্লি থেকেই ১২ বছর পর রঞ্জি ম্যাচে নামলেন বিরাট কোহলি। ফলে রেলওয়েজের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচ ঘিরে বিরাট ফ্যানদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। যার জেরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে হুলুস্থুল পড়ে যায়।

জানা গিয়েছে, স্টেডিয়ামে ঢোকার জন্য ভোর থেকে লাইন দিয়ে অপেক্ষা করছিলেন দর্শকেরা। গেট খোলার আগে, ১৬ নম্বর গেটের বাইরে ধস্তাধস্তি শুরু হয়। বেশ কয়েকজন দর্শক পড়েও যান বলে দাবি। এছাড়াও, পুলিশের একটি বাইক ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্রে খবর, ধস্তাধস্তির জেরে কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। একজন ফ্যানের পায়ে ব্যান্ডেজও করতে হয়েছে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে জখম হয়েছেন এক নিরাপত্তা রক্ষীও। বিপুল ভিড়ের চাপে অতিরিক্ত একটি গেটও কর্তৃপক্ষের তরফে খুলে দেওয়া হয়। তারপরে ভিড়ের চাপ কিছুটা কমে এবং পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গিয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…