Al Nassr :এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে রোনাল্ডোর আল নাসের

Ronaldo's Al Nasser in the AFC Champions League
Ronaldo's Al Nasser in the AFC Champions League

 

রিয়াধ, ২৩ আগস্ট : আরব কাপের চ্যাম্পিয়ন আল নাসের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে পৌঁছে গেল। টুইট করে এই সুখবর জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে আরব আমিরশাহির দল শাবাব আল আহলির বিরুদ্ধে ৪-২ গোলে জয় পায় রোনাল্ডোরা। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আল নাসের। সংযুক্তি সময়ে জোড়া গোল করে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে যায় আল নাসের। তবে আল নাসেরের হয়ে এই ম্যাচে গোল পাননি রোনাল্ডো। জোড়া গোল করে দলকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তুলতে বড় ভূমিকা নিলেন তালিসকা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…