Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ronaldinho: আমেরিকার দুটি ফুটবল ক্লাবের মালিকানায় যুক্ত হলেন রোনালদিনহো

Ronaldinho
Ronaldinho

 

নিউইয়র্ক, ১৩ অক্টোবর: ২০০২ বিশ্বকাপজয়ী ও ২০০৫ ব্যালন ডি’অর জয়ী ব্রাজিলের ফুটবল তারকা রোনালদিনহো আমেরিকার দুটি ফুটবল ক্লাবের মালিকানায় যুক্ত হয়েছেন।

সাউথ ক্যারোলিনাভিত্তিক গ্রিনভিল ট্রায়াম্ফ ও গ্রিনভিল লিবার্টি শনিবার এক যৌথ বিবৃতিতে ক্লাব দুটির মালিকানা দলে (ওনারশিপ গ্রুপ) তাঁর অন্তর্ভুক্তির খবর দিয়েছে।

গ্রিনভিল ট্রায়াম্ফ খেলে ইউনাইটেড সকার লিগের লিগ ওয়ানে, যা আমেরিকার ছেলেদের ফুটবলের তৃতীয় স্তর। আর গ্রিনভিল লিবার্টি খেলে মেয়েদের বিভাগে। তবে এটি এখনো ইউএস সকার ফেডারেশনের অনুমোদন পায়নি।

দুই ক্লাবের মালিকানার অংশ হিসেবে বুধবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের নথিতে সই করেছেন রোনালদিনহো। তবে কত অংশ বা মালিকানাবাবদ কত টাকা খরচ করেছেন তিনি, তা জানা যায়নি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…