Game

2 years ago

Rishabh Pant :২০২৪ আইপিএলে ক্রিকেটে ফিরবেন রিশভ পন্থ

Rishabh Pant
Rishabh Pant

 

নয়া দিল্লি, ১২ ডিসেম্বর : তার ফ্র্যাঞ্চাইজি দল দিল্লি ক্যাপিটালস আশা করছে আগামী ফেব্রুয়ারির আগেই পুরোপুরি সুস্থ হয়ে আইপিএলে খেলতে পারবেন পন্থ।২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় দারুনভাবে আঘাত পেয়েছিলেন রিশভ পন্থ। তার ফলে গত বছর তাকে কোন প্রকার ক্রিকেটে দেখা যায়নি।

তবে পন্থ আইপিএলে ফিরে কিপিং করতে পারবেন কি-না তা জানা যায়নি। তবে দিল্লি তাকে অধিনায়ক ও ব্যাটসম্যান হিসেবে পেলেই খুশি। দিল্লি ক্যাপিটালসের এক অফিশিয়াল বলেছেন, ‘সে কিপিং না করলে অবশ্যই মাঠে থাকবে এবং অধিনায়কত্ব করবে।’ উল্লেখ্য, নভেম্বরে অনুশীলন শুরু করার সময়ই তাকে মাঠে দেখার সম্ভাবনা দেখতে থাকেন দিল্লির ক্রিকেট পরিচালক সৌরভ গাঙ্গুলি, প্রধান কোচ রিকি পন্টিং এবং সহকারী কোচ প্রবীন আমরে।


You might also like!