Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

3 years ago

Real Madrid 2-3 Villarreal:ঘরের মাঠে ভিয়ারিয়ালের কাছে ২-৩ হারল রিয়াল মাদ্রিদ, শিরোপার দৌড়ে এগিয়ে বার্সা

Real Madrid lost 2-3 at home to Villarreal, Barca move ahead in title race
Real Madrid lost 2-3 at home to Villarreal, Barca move ahead in title race

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে স্বাগতিকদের ৪-০ গোলে বিধ্বস্ত করার তিন দিনের মাথায় বড় হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। বার্সার সঙ্গে জয়ের সুখস্মৃতি নিয়েই লা লিগায় ভিয়ারিয়ালের বিরুদ্ধে খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এবার ঘরের মাঠে স্প্যানিশ লা লিগায় মুদ্রার উল্টো পিঠও দেখলো কার্লো আনচেলত্তির দল। চুকুওয়ের জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে ভিয়ারিয়াল। এই হারের মধ্য দিয়ে গত বছরের মার্চের পর বার্সার সঙ্গে হারের পর বার্নাব্যুতে লা লিগায় প্রায় ১৩ মাস পর হারল রিয়াল।

ভিয়ারিয়ালের কাছে পরাজিত হয়ে শিরোপা জয়ের দৌড় থেকে অনেকটা পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে শিরোপার লড়াই-এ অনেকটা এগিয়ে গেল বার্সেলোনা। ঘরের মাঠে বিধ্বস্ত হল রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ হারতেই লা লিগার শিরোপা অনেকটা বার্সেলোনার হাতেই তুলে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও এই ম্যাচে জিতলেও তেমন একটা পরিবর্তন হত না বলেই মনে করা হচ্ছে। বার্সেলোনা এখন শিরোপা জয়ের পথে এগিয়ে চলেছে। সান্তিয়াগো বার্নাব্যুতে আক্রমণাত্মক ফুটবলের রোমাঞ্চ উপহার দেয় দুই দল। রিয়ালের জন্য ম্যাচের শুরুটা অবশ্য ভালোই হয়।

শনিবার লা লিগার খেলায় সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালের বিরুদ্ধে ৩-২ গোলে পরাজিত হয় স্বাগতিক রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের পক্ষে স্যামুয়েল চুকুওয়ে দুইটি ও হোসে লুইস মোয়ারেস একটি গোল করলেন। রিয়ালের পক্ষে ভিনিসিয়াস একটি গোল করেন। বাকি গোলটি আত্মঘাতী হয়েছিল। ঘরের মাঠে দুবার এগিয়ে গিয়েও হারতে হল রিয়াল মাদ্রিদকে। ম্যাচের ১৬ মিনিটেই পাউ তোরেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের কাটব্যাকে বল পেয়ে গোলমুখে শট নেন মার্কো অ্যাসেন্সিও। তোরেসের পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। আটকানোর সুযোগই পাননি ভিয়ারিয়ালের গোলরক্ষক পেপে রেইনা।

দুই মিনিট পর অর্থাৎ ১৮তম মিনিটে গোল শোধ করার সুযোগ পান ভিয়ারিয়ালের অ্যালেক্স বায়েনা। বল কোর্তোয়ার হাত বরাবর মারেন। পরের মিনিটে বেনজেমা ও রদ্রিগোকে গোলবঞ্চিত করেন রেইনা। ম্যাচের ২৬ ও ৩০ মিনিটে চুকোয়েজি ও বায়েনার দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। ৩৪ মিনিটে অল্পের জন্য ফের গোল করতে ব্যর্থ হন জিওভান্নি লো সেলসো। ম্যাচের ৩৯তম মিনিটে স্যামুয়েল চুকুওয়ে ভিয়ারিয়ালকে সমতায় ফেরালেও ৪৮তম মিনিটে আবার রিয়াল এগিয়ে যায় ভিনিসিয়াসের গোলে।

বিরতি থেকে ফিরেই কাবায়োসের অ্যাসিস্টে দলকে এগিয়ে নেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৭০তম মিনিটে হোসে লুইস মোরালেসের গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল। আর ৮০ মিনিটে ইয়েলো সাবমেরিনদের পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেন নাইজেরিয়াল ফরোয়ার্ড চুকুওয়ে। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মত দুই লেগেই রিয়াল মাদ্রিদকে হারাল ভিয়ারিয়াল। এদিনের ম্যাচে হারের ফলে লিগ শিরোপা দৌড়ে প্রায় ছিটকেও গেল রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১২ পয়েন্টে। ২৭ ম্যাচ খেলে বার্সেলোনার পয়েন্ট ৭১, এক ম্যাচ বেশি খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৯।

You might also like!