
মাদ্রিদ, ২৫ এপ্রিল : লা লিগায় জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের শুরুর দিকে কয়েকটি সুযোগ নষ্ট করেন এমবাপে। তবে ১৬ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ভালভার্দের দূরপাল্লার শট প্রতিহত করলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি বেতিস গোলরক্ষক।ফিরতি বলে গোলে বল পাঠান ভিনি। কিন্তু যোগ করা সময়ের(৯৩:০৫) তৃতীয় মিনিটে নাটকীয় সমতা ফেরায় বেতিস। অ্যান্তোনির শট ফিরিয়ে দেয়ার পর জটলার মধ্যে থেকে জোরালো শটে গোল করেন হেক্টর বেলেরিন। এই ড্রয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। আর ৫০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বেতিস।
