Game

3 years ago

Ranji Trophy: মিলে গেল মনোজের ভবিষ্যবাণী

ranji trophy
ranji trophy

 

কলকাতা: ইডেনে ঘরের মাঠে রঞ্জি ট্রফির ফাইনালে (Ranji Trophy final) লজ্জাজনক পরাজয় বাংলার। ব্যাটিং, বোলিং, ফ্লিডিং সেই সঙ্গে আত্মবিশ্বাসও, সবদিক থেকেই সৌরাষ্ট্রের কাছে পিছিয়ে ছিল বাংলা। ফাইনালের আগে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি বলেছিলেন, ‘একপেশে ফাইনাল হবে।’ সৌরাষ্ট্রকে হারিয়ে বাংলাই চ্যাম্পিয়ন হবে। মনোজের সেই ভবিষ্যদ্বাণীই যেন মিলে গেল। হ্যাঁ, একপেশেই ফাইনাল হল। তবে তা সৌরাষ্ট্রের পক্ষে। ইডেন গার্ডেন্সে বাংলাকে ৯ উইকেটে হারিয়ে আরও একবার রঞ্জি খেতাব জয় সৌরাষ্ট্রের।

২০১৯-২০ রঞ্জি মরশুমেও এই সৌরাষ্ট্রের কাছে ফাইনালে হারতে হয়েছিল বাংলাকে। গোটা মরশুম ভালো খেলে ফাইনালেই ভরাডুবি মন্ত্রীমশাইয়ের দলের। প্রথম ইনিংস থেকেই ব্যাটিং ধস নামে বাংলার। জবাবে সৌরাষ্ট্র ৪০৪ রান তোলে।

You might also like!