
কলকাতা, ১৩ এপ্রিল : জমে উঠেছে আইপিএল। এখনও পর্যন্ত আইপিএল-১৬-র গ্রুপ পর্বের ১৭টি ম্যাচের পর পয়েন্ট টেবলে বেশ ভালোই ওঠানামা শুরু হয়েছে। গতকাল মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে হারিয়ে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যাল উঠে এসেছে শীর্ষে। এই প্রতিবেদনে এক ঝলকে দেখে নেওয়া যাক পয়েন্ট টেবলে কোন দল কত নম্বরে রয়েছে।
১. লিগ টেবলের শীর্ষে উঠে এসেছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। এখন পর্যন্ত আইপিএলে ৪টি ম্যাচে খেলে ৩টিতে জয় ও ১টি হার রাজস্থানের। নেট রান রেট ১.৫৮৮। পিঙ্ক আর্মির মোট অর্জিত পয়েন্ট ৬।
২. সঞ্জু স্যামসনের দল এক নম্বরে পৌঁছে যাওয়ায় লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস নেমে গিয়েছে ২ নম্বরে। এখনও পর্যন্ত ৪টি ম্যাচে খেলে ৩টিতে জয় ও ১টিতে হারের মুখ দেখেছে সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট ১.০৪৮। ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট।
৩. লিগ টেবলের তিন নম্বর স্থান ধরে রেখেছে কলকাতা । গ্রুপ পর্বে এখনও পর্যন্ত ৩টি ম্যাচে খেলে ২টিতে জয় ও ১টিতে হেরেছে কেকেআর। নাইটদের নেট রান রেট ১.৩৭৫। পয়েন্ট ৪।
৪. গত বারের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স আছে ৪ নম্বরে। এখন পর্যন্ত ৩টি ম্যাচে খেলে ২টিতে জয়, ১টিতে হার। আপাতত টাইটান্সদের নেট রান রেট ০.৪৩১। ৪ পয়েন্ট রয়েছে টাইটান্সদের।
৫. গতকাল রাজস্থানের কাছে হারার পরও লিগ টেবলের ৫ নম্বরে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার। এখনও পর্যন্ত তাদের ৪টি ম্যাচে খেলে ২টি জয় ও ২টি হার। আপাতত সিএসকের অর্জিত পয়েন্ট ৪। নেট রান রেট ০.২২৫।
৬. আজ গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে মোহালিতে নামবে প্রীতির দল। পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে শিখর ধাওয়ানের পঞ্জাব কিংস। এ বারের আইপিএলে পঞ্জাব এখন পর্যন্ত ৩টি ম্যাচে খেলেছে। তার মধ্যে ২টিতে জয় ও ১টিতে হার। ফলে প্রীতির পঞ্জাবেরও প্রাপ্ত পয়েন্ট চার। নেট রান রেট -০.২৮১।
৭. এখনও পর্যন্ত ৩টি ম্যাচে খেলে, ১টি জয় ও ২টি হারের পর লিগ টেবলের সাত নম্বরে আছে ফাফ ডু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৮০০। মোট পয়েন্ট ২।
৮. লিগ টেবলের ৮ নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে তারা এখন পর্যন্ত ৩টি ম্যাচে খেলে পেয়েছে ১টি জয় ও ২টিতে হেরেছে। মুম্বইয়ের নেট রান রেট -০.৮৭৯। পয়েন্ট ২।
৯. পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বারের আইপিএলে এখন পর্যন্ত ৩টি ম্যাচে খেলে ২টিতে হার ও ১টিতে জয়ের মুখ দেখেছে অরেঞ্জ আর্মি। হায়দরাবাদের নেট রান রেট -১.৫০২।
১০. পয়েন্ট টেবলের শেষ স্থানটি এখন দিল্লি ক্যাপিটালসের। এ বারের আইপিএলে এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছে দিল্লি। তার প্রতিটি ম্যাচেই হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। দিল্লির নেট রান রেট -১.৫৭৬। পয়েন্ট শুন্য।
