Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

KL Rahul,IPL 2025: আইপিএলে ওয়ার্নারকে ছাড়িয়ে ৫ হাজারে দ্রুততম রাহুল

KL Rahul
KL Rahul

 

কলকাতা, ২৩ এপ্রিল : চলতি আইপিএলে লোকেশ রাহুল আরেকটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গড়েছেন একটি রেকর্ড। আইপিএলে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড এখন রাহুলের। তিনি ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের রেকর্ড। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলতে নামার আগে এই মাইলফলক থেকে ৫১ রান দূরে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের রাহুল। তিনি খেলেন ৪২ বলে অপরাজিত ৫৭ রানের ইনিংস। আইপিএলে ১৩০ ইনিংসে রাহুলের রান এখন ৫০০৬ রান। ৫ হাজার রানে পৌঁছাতে ওয়ার্নারের লেগেছিল ১৩৫ ইনিংস। তার চেয়ে ৫ ইনিংস কম খেলেই রেকর্ডটি নিজের করে নিলেন লোকেশ রাহুল। এই তালিকায় পরের ৩ টি স্থানে আছেন যথাক্রমে বিরাট কোহলি (১৫৭ ইনিংস), এবি ডি ভিলিয়ার্স (১৬১ ইনিংস) ও শিখর ধাওয়ান (১৬৮ ইনিংস)।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…