Breaking News

 

Game

2 years ago

PV Sindhu : প্রথম রাউন্ডেই বিদায় নিতে হল সিন্ধুকে

PV Sindhu loses women's singles (Collected)
PV Sindhu loses women's singles (Collected)

 

হানঝাউ, ৫ অক্টোবর: এশিয়ান গেমস ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসে দৌড় শেষ পি ভি সিন্ধুর। ২ বারের অলিম্পিক্স পদকজয়ীকে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল। চলতি বছরে মােট সাতটি টুর্নামেন্টে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হল সিন্ধুকে।

আজ সেমিতে ওঠার লড়াইয়ে তিনি হেরে গেলেন চিনের হে বিংজিয়াওর বিরুদ্ধে। খেলার ফল সিন্ধুর বিপক্ষে ১৬-২১, ১২-২১। ৪৭ মিনিটেই সিন্ধু হার মানেন। উল্লেখ্য, ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে রানার্স হয়েছিলেন সিন্ধু। এবার খালি হাতেই ফিরতে হল তাঁকে।


You might also like!