পিএসজি ১ (ডেম্বেলে)
আর্সেনাল ১ (হাভার্ৎজ)
টাইব্রেকারে ৪-৩ গোলে জয়ী পিএসজি
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়েও মেলেনি ফয়সালা। শেষ পর্যন্ত টাইব্রেকারের রুদ্ধশ্বাস লড়াইয়ে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি। বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলে।ম্যাচের প্রথমে কাই হাভার্ৎজের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে দ্বিতীয়ার্ধে উসমান ডেম্বেলের গোলে সমতায় ফেরে পিএসজি। এরপর অতিরিক্ত সময়েও কোনও দল জয়সূচক গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুর লড়াইয়ে বাজিমাত করে ফরাসি ক্লাবটি।এই জয়ের ফলে টানা দ্বিতীয়বার ইউরোপসেরার মুকুট মাথায় তুলল পিএসজি। অন্যদিকে, প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন আবারও অপূর্ণই থেকে গেল আর্সেনালের।
ফাইনাল যুদ্ধের একদম শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল ইংলিশ ক্লাব আর্সেনাল। মাঝমাঠের ডান দিকে ট্রসার্ডের গায়ে লেগে বল রিবাউন্ড হলে তা কাই হাভার্টজের কাছে এসে পৌঁছায়। বল পেয়ে তিনি দ্রুত গতিতে গোলের দিকে এগিয়ে যান। সামনে একজন ডিফেন্ডার থাকলেও তাঁকে পাশ কাটিয়ে বক্সে প্রবেশ করেন। এরপর গোলরক্ষক সাফোনভ বাঁ পোস্টে থাকলেও, খুব টাইট অ্যাঙ্গেল থেকে দুর্দান্ত শটে হাভার্টজ বল জালে পাঠান। গোলরক্ষকের পক্ষে কিছুই করার ছিল না। এই গোলে আর্সেনাল ম্যাচের শুরুতেই লিড নেয়। এরপর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে ওঠে পিএসজি। প্রতিপক্ষের বক্সে বারবার আক্রমণ শানাতে থাকে ফরাসি ক্লাব। প্রথমার্ধের কিছুক্ষণের মধ্যেই পিএসজি ফরোয়ার্ডকে ট্যাকেল করে হলুদ কার্ড দেখে বসেন আর্সেনালের সাকা। এরপর নিজেদের মধ্যে প্রেসিং ফুটবল খেলতে থাকে পিএসজি। যাতে আক্রমণের ঝাঁজ আরও বাড়ে। যার ফলও মেলে। ৬৫ মিনিটে পেনাল্টি পায় তারা। উসমান দেম্বেলের গোলে সমতা ফেরায় পিএসজি। এরপর ২৫ মিনিটে দুই তরফেই একাধিক আক্রমণ হলেও গোলের দেখা মেলেনি। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে প্রথম দুটি শট নিখুঁতভাবে গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়ায় দুই দল। আর্সেনালের এবেরেচি এজে মিস করেন দ্বিতীয় পেলান্টি। এই অবস্থায় পিএসজিকে এগিয়ে দেওয়ার সুযোগ ছিল নুনো মেন্ডেজের। তবে তাঁর শট বাঁচিয়ে দেন আর্সেলানের গোলকিপার রায়া। ফলে ফের সমান সমান হয় দুই দল। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে হল গোল করতেই হত আর্সেনালের গ্যাব্রিয়েলকে। কিন্তু আর্সেনালের এই সেন্ট্রাল ডিফেন্ডার বারের উপর দিয়ে বল উড়িয়ে দেন। যার জেরে শেষপর্যন্ত ৪-৩ ফলাফলে জিতে যায় পিএসজি।
