Game

2 months ago

KKR eight-wicket win: অ্যালেনের সেঞ্চুরিতে দিল্লিকে হারিয়ে লড়াই জমিয়ে দিল নাইটরা

Kolkata Knight Riders' Finn Allen celebrates his century and winning the IPL
Kolkata Knight Riders' Finn Allen celebrates his century and winning the IPL

 

নয়াদিল্লি , ৯ মে : শুক্রবার অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারিয়ে টানা চার জয় পেল কলকাতা নাইট রাইডার্স। এই জয় এল নাইটদের আঁটসাঁট বোলিং এবং ফিন অ্যালেনের ঝোড়ো সেঞ্চুরির দাপটে। ৩৪ বল বাকি থাকতে এই জয়ের ফলে প্লে–অফের দৌড়ে লড়াই জমিয়ে দিল কেকেআর।

টস জিতে ফিল্ডিং করতে নেমে নিয়ন্ত্রিত বোলিংয়ে দিল্লিকে মাত্র ১৪২ রানে আল আউট করে দেয় কলকাতা। অনুকূল রায় ও কার্তিক ত্যাগীর জোড়া উইকেট পেয়েছেন। ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, বৈভব আরোরারা পেয়েছেন একটি করে উইকেট। বরুণ চক্রবর্তী ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৮ রান। কোনও উইকেট পাননি। দিল্লির হয়ে সর্বোচ্চ রান পাথুম নিশঙ্কার (৫০) ও আশুতোষ শর্মার ৩৯ রান। ৪৭ বলে সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন অ্যালেন। ৩৩ রানে অপরাজিত থাকলেন গ্রিন। মাত্র ১৪.২ ওভারে জয়ের রান তুলে নিল কলকাতা।

সংক্ষিপ্ত স্কোর : দিল্লি ক্যাপিটালস: ১৪২/৮ (নিশঙ্কা ৫০, আশুতোষ ৩৯, কার্তিক ২৫/২, অনুকূল ৩১/২)

কলকাতা নাইট রাইডার্স: ১৪৭/২ (অ্যালেন ১০০*, গ্রিন ৩৩*, অক্ষর ২৭/১)

৮ উইকেটে জয়ী কেকেআর।

You might also like!