Game

2 years ago

ICCWC 2023 : বিশ্বকাপের পয়েন্ট টেবলে ৫ ম্যাচ শেষে কোন দল রয়েছে কোথায়

ICCWC 2023 (File Picture)
ICCWC 2023 (File Picture)

 

মুম্বই, ২৫ অক্টোবর : বিশ্বকাপের পয়েন্ট টেবলে ৫ ম্যাচ শেষে কোন দল রয়েছে কোথায়, দেখে নেওয়া যাক-

ভারত:

চলতি ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনও অবধি ৫টি ম্যাচ শেষে রোহিত শর্মার ভারতের ১০ পয়েন্ট। নেট রানরেট ১.৩৫৩। বিশ্বকাপের পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে মেন ইন ব্লু।

দক্ষিণ আফ্রিকা:

বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট টেবলের ২ নম্বরে উঠে এসেছে তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। চলতি ওডিআই বিশ্বকাপে এখনও অবধি ৫টি ম্য়াচ খেলেছে প্রোটিয়ারা। তাতে ৪টি জয় ও ১টি হার। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৮। নেট রানরেট ২.৩৭০।

নিউজিল্যান্ড:

পয়েন্ট টেবলে আপাতত তিন নম্বরে নেমে গিয়েছে নিউজিল্যান্ড। ৫ ম্যাচে খেলে কিউয়িদের জয় ৪টি। হার ১টি। নিউজিল্যান্ডের পয়েন্ট ৮। নেট রানরেট ১.৪৮১।

অস্ট্রেলিয়া:

আজ অজিদের ম্যাচ রয়েছে। এ বারের ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে আপাতত চার নম্বরে রয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। এখনও অবধি বিশ্বকাপে ৪টি ম্যাচে খেলে অজিরা জিতেছে ২টিতে। হেরেছেও ২টি ম্যাচ। পয়েন্ট ৪। অজিদের নেট রানরেট -০.১৯৩।

পাকিস্তান:

ওডিআই বিশ্বকাপে বাবর আজমের পাকিস্তান এখনও অবধি ৪টি ম্যাচে খেলেছে। ২টি জয় ও ৩টি হারের পর পয়েন্ট টেবলের পাঁচে রয়েছে পাকিস্তান। নেট রানরেট -০.৪০০। গ্রিন আর্মির পয়েন্ট ৪।

আফগানিস্তন:

পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে হসমতউল্লাহ শাহিদির আফগানিস্তান। এখনও অবধি আফগানরা ৫ ম্যাচ খেলে ২টিতে জিতেছে ও ৩টিতে হেরেছে। আফগানদের পয়েন্ট ৪। নেট রানরেট -০.৯৬৯।

নেদারল্যান্ডস:

ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলে আপাতত ৭ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস। আজ অজিদের বিরুদ্ধে নামবে নেদারল্যান্ডস। এখনও অবধি ডাচরা ৪টি ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় ১টি এবং ৩টিতে হার। পয়েন্ট ২। নেট রানরেট -০.৭৯০।

শ্রীলংকা:

চলতি একদিনের বিশ্বকাপের পয়েন্ট টেবলে ৮ নম্বরে আপাতত রয়েছে শ্রীলঙ্কা। এখনও অবধি ৪ ম্যাচ খেলে শ্রীলঙ্কার জয় ১টি, হার ৩টি। লঙ্কানদের পয়েন্ট ২। নেট রানরেট -১.০৪৮।

ইংল্যান্ড:

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড পয়েন্ট টেবলের ৯ নম্বরে রয়েছে। এখনও অবধি ৪টি ম্যাচ খেলে ১টি জয় ও ৩টি হার ইংল্যান্ডের। নেট রানরেট -১.২৪৮। পয়েন্ট ২।

বাংলাদেশ:

সাকিব আল হাসানের বাংলাদেশ ওডিআই বিশ্বকাপের পয়েন্ট টেবলের সবচেয়ে নীচে রয়েছে। এখনও অবধি এ বারের বিশ্বকাপে ৫টি ম্যাচে খেলেছে বাংলাদেশ। তার মধ্যে জয় ১টি, হার ৪টি। সাকিবদের পয়েন্ট ২। নেট রানরেট -১.২৫৩।


You might also like!