
হানঝাউ, : চিনের হানঝাউতে চলছে প্যারা এশিয়াড। এখনও দু’দিন বাকি রয়েছে প্যারা এশিয়াড শেষ হতে। শেষ দু’দিনে ১৮টি পদক জিততে পারলেই ১০০ পদক হয় যাবে ভারতের। এশিয়ান গেমসে চলতি বছর ১০৭টি পদক জিতেছে ভারত। সেই রেকর্ড ভাঙতে হলে দু’দিনে ২৬টি পদক জিততে হবে ভারতকে। তবে যে ভাবে ভারতীয় অ্যাথলেটরা খেলছেন তাতে সেই রেকর্ড অসম্ভব নয়।
ভারতের ৮২টি পদকের মধ্যে ১৮টি সোনা, ২৩টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ পদক রয়েছে। মোট পদকের সংখ্যায় ভারত চার নম্বরে থাকলেও সোনা জয়ের নিরিখে আট নম্বরে রয়েছে ভারত।
